
আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় ৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন মন্ডল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার মুরইল হতে শাওইলগামী পাকা রাস্তার উপর একটি দোকানের সামনে থেকে উল্লেখিত পরিমান ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন মন্ডল নসরতপুর ইউপির মুরইল বাজারের সাইদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানায় , বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলার মুরইল হতে শাওইলগামী পাক রাস্তায় জনৈক রাশেদুল ইসলামের নির্মাণ সামগ্রীর দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযান চালান। এসময় নেশার ৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
![]()









