- - -

বিএনপি থেকে পদত্যাগের হিড়িক

screenshot 20261120 161236
Print News

বিএনপি থেকে পদত্যাগের হিড়িক

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে! একের পর এক সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

গত ৯ নভেম্বর থেকে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জেলার রাজনীতি। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় থানা, বিএনপি নেতাকর্মী ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দলত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এবার বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁ।

১৯ নভেম্বর সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি ছাড়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফুরুন মিয়া খাঁ জানান, ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, মামলা ও হামলার ভয়ে বাধ্য হয়েই তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন।

তিনি আরও জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ব্যক্তিগত বিশ্বাস, মন ও আদর্শে তিনি আওয়ামী লীগকেই ধারণ করেন। তাই নিজের সিদ্ধান্তেই বিএনপি থেকে পদত্যাগ করেছেন।

এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান না। সাধারণ মানুষের মতো শান্তিতে জীবনযাপন করাই এখন তার লক্ষ্য।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন ফুরুন মিয়া খাঁ।

সব মিলিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একের পর এক বিএনপি নেতাকর্মীর পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও নানা প্রশ্ন।

Loading

Facebook
Twitter
LinkedIn