
উলিপুরে চুরি সংঘটিত অপরাধের অভিযোগে একজনকে গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুর পৌর এলাকায় ল্যাপটপ চুরি করার অপরাধে আহসান হাবীব স্বপন (৩৫) কে গ্রেফতার করছে পুলিশ।
এ সময় চুরি সংঘটিত হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হযেছে।
অভিযুক্ত ও গ্রেফতারকৃত ব্যক্তি উলিপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান মানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ল্যাপটপ চুরির অভিযোগে আহসান হাবীব স্বপনকে গ্রেফতার করে । এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নম্বর ৩২ তারিখ ২০/১১ ২০২৬ এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটকের পর উদ্ধার করা ল্যাপটপসহ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হয়েছে।
![]()









