- - -

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে গ্রাহকদের আমানত ফিরিয়ে পাওয়ার দাবিতে মানববন্ধন

img 20261004 wa0242
Print News

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে গ্রাহকদের আমানত ফিরিয়ে পাওয়ার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা
রেখে প্রতারণের শিকার গ্রাহকদেরআমানত ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে ,
৪ অক্টোবর ২০২৬ শ্রীনগর অগ্রণী ব্যাংক সম্মুখে শ্রীনগর প্লাজায় ।
ভোর হতে অগ্রণী ব্যাংকে প্রতারণার শিকার শত শত গ্রাহক শ্রীনগর প্লাজারের সামনে জড়ো হতে থাকেন সময় যত গড়াতে থাকে গ্রাহকদের উপস্থিতি ততই বাড়তে থাকে ।
এক পর্যায়ে কানায় কানায় ভরে যায় শ্রীনগর প্লাজাও সন্মুখের সড়ক ।
এ সময় সড়ক দিয়ে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটে।
পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীতে হিমশিম খেতে দেখা যায় ।
এ মানববন্ধনে অগ্রণী ব্যাংকে আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকরা মানববন্ধনের পাশাপাশি তাদের গচ্ছিত আমানত ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন, মানববন্ধনে অনেক গ্রাহকের হাতে ব্যানার ফেস্টুন দেখা যায়।
তাতে লেখা দাবি মোদের একটাই আমার টাকা আমি ফিরে পেতে চাই ।
এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ মানববন্ধনে উপস্থিত হয়ে গ্রাহকদের সান্তনা দিয়ে জানান ,
প্রতারণার শিকার গ্রাহকদের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রতারণার শিকার গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa