- - -

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করা হয় এবং পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোছাঃ হালিমা খানম, বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শনিবার সকাল ৯টায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa