- - -

যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের

img 20261117 wa0327
Print News

যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের আরও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সেই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মঙ্গলবার যশোর জেলা সফরকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।  একই সাথে যশোর জেলা সফরকালে তিনি বৃক্ষরোপণ এবং স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
কল্যাণ সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত সমস্যা, ব্যক্তিগত কল্যাণ ও সুযোগ-সুবিধা সংক্রান্ত বক্তব্য শোনেন। এ সময় তিনি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। অন্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে আছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় জেলা পুলিশ নিরলস কাজ করছে। তিনি আরও বলেন, খুলনা রেঞ্জ ডিআইজির দিকনির্দেশনায় যশোর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
কল্যাণ সভা সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম। পরে বিকেল ৩টায় ডিআইজি মো. রেজাউল করিম যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa