- - -

ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

img 20261117 wa0315
Print News

ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ-২০২৬ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মন্ডতোষ ইউনিয়নের লতিফা আয়শা ওহাবিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুরাইয়া মমতাজ। এতে সভাপতিত্ব করেন মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এবং ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান ইসলাম, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নায়েব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, পুকুরপাড় নাছির আলিম মাদ্রাসার সুপার আনছার আলী, শরৎনগর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম এবং বড় বিশাকোল মাদ্রাসার সুপার মো. খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আইয়ুব আলী ও কানিজ ফাতেমা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী হাসনাত মাহমুদ তাসিম।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa