- - -

ঘোড়াঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল।

img 20261118 wa0089
Print News

ঘোড়াঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল।

​

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা তথাকথিত লকডাউন, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
​বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আব্দুস সাত্তার মিলন।
​এ সময় আরও উপস্থিত ছিলেন—ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহিদ পারভেজ, সদস্য সচিব সজীব কবির, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ওমি, পৌর ছাত্রদলের আহবায়ক রিজবি আহমেদ রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রব্বানীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও প্রস্তুত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa