- - -

শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকার সার্বিক সহযোগিতা করবে : সাংসদ এনাম

শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকার সার্বিক সহযোগিতা করবে : সাংসদ এনাম

 

চট্টগ্রাম -১২ পটিয়া’র মাননীয় সাংসদ জননেতা জনাব মো: এনামুল হক এনাম বলেছেন , অাসন্ন শারদীয় দুর্গাপূজা সারম্বরে উদযাপনের জন্য বর্তমান সরকার এবং তিনি সার্বিক ভাবে সহযোগিতা করবেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পরিচালনা পর্ষদ ও পূজা উদযাপন পরিষদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি ‘র প্রাক্তন সদস্য সচিব জনাব খোরশেদ আলম , হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, প্রকৌশলী কনক চৌধুরী বাবু , প্রকৌশলী রাজিব দাশ, অরবিন্দু চৌধুরী অঞ্জন, দীপেশ চৌধুরী দেবু প্রমূখ। মাননীয় সংসদ সদস্য মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পূজা মন্ডপ পরিদর্শনে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa