- - -

মধ্যপ্রদেশে বিষমদ পানে ৯ জনের মৃত্যু !

Print News

মধ্যপ্রদেশে বিষমদ পানে ৯ জনের মৃত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের মধ্যপ্রদেশের সাগরে বিষমদ পানে ৯ জনের রহস্যজনক মৃত্যু। শনিবার (৫ সেপ্টেম্বর ) রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে সাগর জেলার বান্দা বিধানসভা এলাকায়। সূত্রে প্রকাশ, মৃতরা সকলে মদ্যপ অবস্থায় ছিলেন। এদিন মদপানের পরেই একের পর একব্যক্তি আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সকলে। পুলিশ সূত্রে খবর, মৃতরা মূলত পাতন, গুগরা, চৌকা এবং মাগরধা গ্রামের বাসিন্দা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বিষমদ পানের কারণেই সকলের মৃত্যু হয়েছে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। মৃতরা ঠিক কোন মদ খেয়ে ছিলেন এবং তা কোথা থেকে কেনা হয়ে ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় বেআইনি চোলাই মদের কারবার চলছিল কিনা, তাএ খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও, প্রশাসনের তরফে আশংকা করা হচ্ছে, যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশের একাধিক রাজ্যে বিষমদের কারণে মৃত্যুর ঘটনা  ক্রমেই  বাড়ছে। গত মাসে গুজরাটের ভাবনগর জেলায় বিষমদ খেয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ৪ জনকে গ্রেফতার ও করেছিল পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa