
মধ্যপ্রদেশের ঘটনায় আতংক, কিশোরকে খুনের পর তার রক্ত পান করলেন, খেলেন মাংস ও
এক কিশোরকে পিটিয়ে খুনের পরপর রক্ত পান করলেন। শুধু তাই নয়, কিশোরের মাংস খাওয়ার ও অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। দিনের বেলাতেই গ্রামবাসীদের সামনে গোটা ঘটনা ঘটেছে, অথচ কিশোরকে হামলাকারীর হাত থেকে উদ্ধারের কেউই এগিয়ে আসেননি বলেও অভিযোগ। এমনকি এই ঘটনা যখন ঘটছিল, অনেকে তা ক্যামেরা বন্দি করছিলেন। ভয়ংকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ মার্চ ) দুপুরে দামোহ জেলার সামান্যা গ্রামে। নিহত কিশোরের নাম ভরত বিশ্বকর্মা। পুলিশ জানিয়েছে, দিদির শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিল ভরত। অভিযোগ, সেই সময় গুড্ডা পটেল নামে এক যুবক ভরতকে পিছন থেকে আক্রমণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লোহার রড দিয়ে ভরতের মাথায় আঘাত করেন গুড্ডা। সেই আঘাতে রাস্তায় পড়ে যায় ভরত। তারপর হাতুড়ি দিয়ে ভরতের মাথায় আঘাত করেন গুড্ডা। সেই আঘাতে রাস্তায় পডে যায় ভরত। তারপর হাতুড়ি দিয়ে ভরতের মাথায় একের পর এক আঘাত করতে থাকেন গুড্ডা। এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরতের মৃত্যু নিশ্চিত হতেই তার শরীর থেকে বেরিয়ে আসা রক্ত পান করতে শুরু করেন গুড্ডা। এমনকি ধারালো অস্ত্র দিয়ে ভরতের শরীর থেকে মাংস কেটেও খান তিনি। স্থানীয়দের কয়েকজন পুলিশে খবর দেন। এই ঘটনার পর গুড্ডা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা ধাওয়া করে তাঁকে ঘিরে ফেলেন। গ্রামবাসীদের দাবি, ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলার চেষ্টা করেন গুড্ডা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘ চেষ্টায় গুড্ডাকে পাকড়াও করা হয়।
![]()









