- - -

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক মোদি

Print News

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক মোদি

 

জনপ্রিয়তায় নিরিখে বিভিন্ন সমীক্ষায় বাকি রাষ্ট্রনেতাদের একাধিকবার পিছনে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রমাণ করছেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় নিরিখে প্রশ্নাতীতভাবে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আরও একবার সেটাই প্রমাণিত হল। এবার ইনস্টাগ্রাম  ফলোয়ারের নিরিখে নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী। মোদিই প্রথম কোনও রাষ্ট্রনায়ক, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফোলল ১০ কোটি। বুধবার (২৫ ফেব্রুয়ারী ) ১০ কোটি পেরিয়ে গিয়েছে মোদির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফলোয়ার সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পারবো সুবিয়ান্তো ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় তৃতীয়। তাঁর ফলোয়ার সংখ্যা দেড় কোটি।  চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানোরা। তাঁর ফলোয়ার সংখ্যা ১কোটি ৪৪ লক্ষ। পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ কোটি ১৬ লক্ষ। এই তালিকা থেকেই স্পষ্ট যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ও জনপ্রিয়তার দিক থেকে বহু গুণ এগিয়ে রয়েছেন মোদি। ২০১৪ সালে ইনস্টাগ্রামে পা রাখেন মোদি। তারপর থেকেই হু হু করে বাড়ছে তাঁর জনপ্রিয়তা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa