- - -

ভারত পরমাণু হুমকির পরোয়া করে না, আমরা চূড়ান্ত প্রত্যাঘাতে প্রস্তুত, পাকিস্তানকে কড়া বার্তা সেনাকর্তার

Print News

ভারত পরমাণু হুমকির পরোয়া করে না, আমরা চূড়ান্ত প্রত্যাঘাতে প্রস্তুত, পাকিস্তানকে কড়া বার্তা সেনাকর্তার

 

পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও ভারত তাকে গুরুত্ব দেয় না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) এই দাবি করেছেন সেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। তিনি বলেন, ” আমাদের সেনা ভবিষ্যতের আকস্মিক পরিস্থিতিতে নির্ণায়ক প্রত্যাঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। পরমাণু হুমকির সামনে ভারত পিছিয়ে আসবে না।, লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের দাবি, ” অপারেশন সিঁদুর” পর্বে ভারতীয় সেনার হামলার মুখে দিশাহারা পাকিস্তান মরিয়া হয়ে যুদ্ধবিরতি চেয়েছিল এবং সে কারণেই পরমাণু হামলার হুমকি দিয়েছিল। তিনি বলেন, ওরা( পাকিস্তান ) বলেছিল, যদি পাতালে যেতে হয় সঙ্গে করে অর্ধেক পৃথিবীকে নিয়ে যাবে। ” এরপরেই তাঁর মন্তব্য, ” এবার আমরা অতীতের তুলনায় আরও ভাল ভাবে প্রস্তুত। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা ও স্পষ্ট। ” পাকিস্তানের সেনাকর্তারা সে দেশের জনগণের মধ্যে প্রাসঙ্গিক থাকার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির উস্কে দেন বলেও অভিযোগ করেন পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান। প্রসঙ্গত, গত আগস্টে আমেরিকা সদরে গিয়ে ফ্লরিডায় টাম্পায় শিল্পপতি আদনাল আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাকসেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে তিনি বলেছিলেন, ” আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। ” অপারেশন সিঁদুর এরপর ভারত একতরফা ভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে বলে অভিযোগ করে ওই হুমকি দিয়েছিলেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa