- - -

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রামিসা

Print News

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রামিসা

 

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হয়েছে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সারাবান তহুরা (রামিসা)। তার এই সাফল্যে বিদ্যালয় ও জেলার শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

মেধা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে রামিসাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় সে ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।

রামিসা নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে অল্প সময়েই শিক্ষক ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তার এই অর্জন প্রমাণ করে যে অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখতে পারে।

এ সাফল্যে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা রামিসাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে তার সর্বোচ্চ সাফল্য কামনা করেছেন।

রামিসার এই অর্জন মাদারীপুর জেলার শিক্ষাঙ্গনে গর্বের নতুন অধ্যায় যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa