- - -

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৪২নিষিদ্ধ চায়না জাল জব্দ

img 20261012 wa0391
Print News

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৪২নিষিদ্ধ চায়না জাল জব্দ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চড় ভাঙ্গুড়া ঘাট হতে অষ্টমনিষা রুপসি এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় পরিচালিত এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa