
পলাশে শাহানা পারভীনের নেতৃত্বে মহিলা দলের বিক্ষোভ মিছিল
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে ঘোড়াশাল পৌরসভা মহিলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহানা পারভীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঘোড়াশাল পৌর বিএনপির সহ-সভাপতি এম এ জামান, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ঘোড়াশাল পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ পৌর মহিলা দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
![]()









