- - -

গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক

img 20261012 wa0395~2
Print News

গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক

দেশের অন্যতম শিল্পনগরী গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নগরবাসীর দীর্ঘদিনের দাবি। জনসংখ্যা বৃদ্ধি, শিল্প-কারখানার বিস্তার, যানজট ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

এ প্রেক্ষাপটে গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের পেশাগত অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা আলোচনায় এসেছে। নগরীর অবকাঠামো উন্নয়নকে গতিশীল করা, চলমান প্রকল্পের কাজের মান নিশ্চিত করা এবং নাগরিক সেবা পৌঁছে দেওয়ায় প্রকৌশল বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে মাঠ পর্যায়ে তদারকি, কাজের মান যাচাই ও সমন্বয় নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নির্মাণ সামগ্রীর মান ও কারিগরি পদ্ধতি অনুসরণ করা হলে অবকাঠামোর স্থায়িত্ব বাড়বে।

নগরবাসী প্রত্যাশা করছেন, প্রশাসনিক সমন্বয় ও স্বচ্ছ দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে গাজীপুর নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa