- - -

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা,অস্ত্র গুলি উদ্ধার মাদকসহ মোট গ্রেপ্তার ৬।

img 20261012 wa0031
Print News

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা,অস্ত্র গুলি উদ্ধার মাদকসহ মোট গ্রেপ্তার ৬।

 

নরসিংদীর শিবপুরে অদ্য ১২ ই অক্টোবর ২০২৬ ইং সোমবার শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি)।প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ সময় মোবাইল কোর্ট
অভিযানে ডাঃ মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

শিবপুর মডেল থানা এলাকার পুটিয়া ইউনিয়ন এর কুমরাদি গ্রামের হাবিব মোল্লার ছেলে মোঃ মাসুদ মিয়া (২৩) এবং আইয়ুব পুর ইউনিয়ন এর শাষকুর গ্রামের সবুজ মিয়ার ছেলে সবুজ মিয়ার ছেলে শুভ মিয়াকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন শিবপুর মডেল থানার,এস আই আব্দুল্লাহ আল মামুন , তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে মামলার নং ২২ তাং ১২-১০-২৬ ইং

১। সোহেল (২৬) পিতা নুর মোহাম্মদ,সহযোগী ২। আলমগীর হোসেন ওরফে আলম (৪৮), পিতা হারুনুর রশিদ, উভয় ,পুটিয়া ইউনিয়ন এর উভয় গ্রাম কামারগাঁও কান্দাপাড়া, থানাঃ শিবপুর ,জেলাঃ নরসিংদী । দুজনকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কামারগাও কান্দাপাড়া এলাকা হতে এস আই আব্দুল কাইয়ুম, শিবপুর মডেল থানা তাদের কে গ্রেফতার করেন। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।

নরসিংদীর শহরতলী এলাকায় পৃথক অভিযানে গুলি ভর্তি ম্যাগজিন ও বিদেশি পিস্তলসহ একজন এবং এসআরবির হাতে ৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)ও এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান)। গ্রেফতারকৃতরা হলেনঃ শহরের পূর্ব  দত্তপাড়া এলাকার বাসিন্দা শাখায়াত হোসেন (২৯) ওরফে শখূ এবং সদর উপজেলার হাজীপুর গ্রামের সুভাষ চন্দ্র সরকার এর ছেলে ভজন চন্দ্র সরকার (৩৮)। এসময় শাখায়াত হোসেন এর কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa