
দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
:দিনাজপুরের ফুলবাড়ি উপজেলাধীন আলাদিপুর গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে সনজিত চন্দ্র রায়ের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে পৌনে ৭ টার মধ্যে তার ব্যবহৃত হোন্ডা সাইন ১২৫ সিসি কালো রঙের মোটরসাইকেলটি অজ্ঞাত চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে।
লিখিত অভিযোগে জানানো হয় মোটরসাইকেলটি ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুজাপুর মা ডায়াগনস্টিক সেন্টারের পাশে রেখে তার প্রয়োজনীয় কাজ সেরে ফিরে এসে দেখতে পায় মোটরসাইকেলটি নাই। সিসি ক্যামেরায় ভিডিও চোরের ছবি শনাক্ত করা হয়েছে।
অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
গাড়ির ইঞ্জিন নম্বর JC72EG1012194 ও চেচিস নম্বর PSOJC7290 LH 112886 গাড়িটি হোন্ডা সাইন এসপি 125 সিসি. এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায় নি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ফুলবাড়ি থানার সাথে কথা হলে তিনি অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন পুলিশ তদন্ত অব্যাহত আছে, অনুসন্ধান চলছে।
![]()









