- - -

উত্তরপ্রদেশের আগ্রায় দুর্ঘটনায় মৃত অন্তত ৫, আহত ৩

Print News

উত্তরপ্রদেশের আগ্রায় দুর্ঘটনায় মৃত অন্তত ৫, আহত ৩

 

ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। পাশাপাশি আহত হয়েছেন ৩ জন। শুক্রবার (২৪ অক্টোবর ) রাতে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে আগ্রার নাগলা বুধি এলাকায়। মৃতরা হলেন, বাবলি(৩৩), ভানু প্রতাপ (২৫), কমল (২৩), কৃষ্ণ (২০) এবং বন্তেশ (২১)। পুলিশ সূত্রে প্রকাশ, প্রথমে দ্রুতগামী গাড়িটি একটি বাইককে ধাক্কা মারে। তারপর সেটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে একটি পাঁচিলে গিয়ে ধাক্কা দেয়। আহতদের হাসপাতালে ভতি করা হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরই উন্মত্ত জনতা চালককে গাড়ি থেকে বের করে মারধর করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করা হয়। এরপরই গ্রেফতার করা হয় চালককে। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa