- - -

অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ ও শ্যামকানু

Print News

অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ ও শ্যামকানু

 

জনপ্রিয় গায়ক জুবিন গগের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল ম্যানেজার সিদ্ধার্থ শমা ও নথ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অগানাইজার শ্যামকানু মহন্তকে। জানা যায়, গায়কের ম্যানেজারকে তার গুড়গাঁঁও ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরা মাত্র ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শ্যামকানু মহন্তকে। এয়ার ইন্ডিয়ার IX 1197 নম্বর বিমান বুধবার (১অক্টোবর ) সকালে গুয়াহাটি নিয়ে আসা হয় ২ জনকেই। বুধবার (১ অক্টোবর ) সকাল থেকেই বরঝাড়ের গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দরে পুলিশ, আধা সামরিক বাহিনী সহ রেপিড অ্যাকশন ফোস দিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। ২ জনকে একটি বুলেট গ্রুপ গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় গুয়াহাটি গীতানগরে অবস্থিত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের বাসভবনে। পুজোর কারণে আদালত বন্ধ থাকায় সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত ২ জনকে। পরে সিআইডি তাদের ১৪দিনের হেফাজতে নেয়। এর পূবেই এই মামলায় গায়কের ড্রামার শেখর জ্যোতিকে গ্রেফতার করেছিল সিট।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa