- - -

এবার জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ১০

Print News

এবার জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ১০

 

এবার ভারত শাসিত জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুযোগ চাসোটিতে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশংংকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উল্লেখ্য, মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। সেখানে মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কিশুওয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন। স্থানীয় বিধায়কের সঙ্গে ও কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চাসোটি এলাকায় বিরাট মেঘভাঙা বৃষ্টি হয়েছে, তার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও করা হয়েছে।,

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa