
অর্জনের শিখরে, বিনয়ের আসনে : সরিৎ চৌধুরী সাজু
আমাদের প্রতিষ্ঠানের ২৭ বছরের প্রিয় শুভাকাঙ্ক্ষী মি. চৌধুরীকে জানাই জন্মদিনের অগাধ শুভেচ্ছা ও ভালোবাসা।
প্রকাশনা শিল্পে তাঁর আন্তর্জাতিক অর্জন আমাদের গর্বিত করেছে। আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেসে ‘সরিৎ প্রকাশন’ প্রকাশক এবং আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টি জোন’ মুদ্রণ সহযোগী হিসেবে প্রকাশিত “বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ” স্থান পাওয়া নিঃসন্দেহে একটি অনবদ্য সৃজনশীল কর্ম, যা চট্টগ্রামের জন্য এক গৌরবময় অর্জন।
এছাড়া অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া স্মারক গ্রন্থ, বুড্ডিস্ট কমিউনিটি লন্ডন’র ম্যাগাজিনসহ বহু গ্রন্থের সম্পাদক ও বইয়ের প্রকাশক হিসেবে তিনি সম্ভাবনাময় মনন ও সৃজনের অনন্য ব্যক্তিত্ব এবং প্রগতিশীল চিন্তা ও মননের উৎকর্ষের পথিকৃৎ।
তাঁর সুস্থ, সুন্দর ও সৃজনময় দীর্ঘ জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।
![]()









