- - -

শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১০৫তম বেছাল বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর
১০৫তম বেছাল বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১০৫তম বেছাল বার্ষিকী ওরশ শরীফ ১২ ভাদ্র এর প্রস্তুতি সভাকাল ২৫ জুলাই জুমাবার চরণদ্বীপ দরবার শরীফে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে সদারত করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

বিশিষ্ট আলেম-এ দ্বীন মাওলানা ইসহাক আনসারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দরবারের নায়েব-এ মুন্তাজেম শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আকতার উদ্দিন তালুকদার, মহানগর শাখার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বাবর উদ্দিন মাস্টার, আনোয়ারা শাখার জসিম উদ্দিন, মুহাম্মদ ইসমাইল, সীতাকুণ্ড শাখার মুহাম্মদ মুজাহিদ, পাঠানপাড়া শাখার মুহাম্মদ হাশেম প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুল লতিফ কমান্ডার, আজীবন সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন সওদাগর, জসিম উদ্দিন মেম্বার, মহানগর শাখার সেক্রেটারি মুহাম্মদ আজিজ উদ্দিন, মাওলানা মুনির উদ্দিন মারুফ, মাওলানা সাজ্জাদ হোসেন সাজুসহ দরবারের অসংখ্য ভক্তবৃন্দ।

প্রস্তুতি সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দু’আ ও মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa