- - -

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

Print News

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

 

 

কুমিল্লা সদর বামইল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (২৬ জুলাই) সকালে জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির বামইল এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী আরিফ হোসেন (২৯) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম গ্রামের হাবিব উল্লাহর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার বামইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আরিফ হোসন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa