- - -

দৌলতপুর বাড়িতে সকালে ও দুপুরে প্রশাসন পাঠিয়ে দু’দফা হয়রানি করার পর রাতে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

Print News

দৌলতপুর বাড়িতে সকালে ও দুপুরে প্রশাসন পাঠিয়ে দু’দফা হয়রানি করার পর রাতে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে জনৈক রূপচাঁদের বাড়িতে গতকাল মঙ্গলবার সকালে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনের লোকজন ডেকে এনে ব্যাপক তল্লাশি করানো হয়। এ ঘটনার জন্য রূপচাঁদের স্ত্রী ও প্রতিবেশীরা জনৈক জাহাঙ্গীর ও রাজ্জাককে দোষারোপ করেছে। জানা গেছে, ঐদিন ভোর ৬ টার সময় প্রশাসনের পরিচয় দিয়ে কিছু লোকজন রূপচাঁদের বাড়িতে ব্যাপক তল্লাশি করে এবং রূপচাঁদকে মারধর করে। এরপর ওইদিন দুপুরে পুলিশ এসে আবারো একই রকম কাজ করে। দিনভর নানা উৎকণ্ঠায় ছিল উক্ত পরিবার এর সদস্যরা। উদ্বেগ কাটতে না কাটতেই রাত ১০ টার দিকে কৌশলে আগুন ধরিয়ে বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। বাড়িতে অবস্থানরত রূপচাঁদের স্ত্রী বিষয়টি দেখে ফেলে। আগুন নেভাতে প্রায় এক ঘন্টা সময় লাগে। প্রতিবেশীরা দ্রুত পানি এনে আগুন নেভায়। এ ব্যাপারে রাতেই পুলিশকে অবহিত করা হলে পার্শ্ববর্তী ক্যাম্প পুলিশ গভীর রাতেই ঘটনাস্থলে যায়। জাহাঙ্গীর ও রাজ্জাক এর সাথে বাড়ি ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরের কারণে আক্রোশমূলকভাবে তারা রূপচাঁদকে এরূপ হয়রানি ও তাদের ব্যাপক ক্ষতি সাধনের অপচেষ্টা করছে। দিনভর একটি পরিবারকে কেন্দ্র করে এরূপ হয়রানি ও নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছে উক্ত পরিবার। ঘটনাটির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। অগ্নি সংযোগে গৃহ অভ্যন্তরের আসবাবপত্র ও টিনের চাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa