
নরসিংদীর রেল স্টেশন এর পাশ থেকে এক যুবকের
মৃতদেহ উদ্ধার
নরসিংদী রেলস্টেশন এর পশ্চিম পাশ থেকে ১৩ইং জুলাই রবিবার,এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে জিআরপি পুলিশ। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। মৃতের দেহ তল্লাশি করে যুবকের মাথায় আঘাত,ও পা, ভাঙ্গা অবস্থায় শরীরের পেছনের দিকে কাটা রক্তাক্ত চিহ্ন দেখা গেছে। জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মৃতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে নরসিংদী রেলওয়ে জিআরপি পুলিশ।লাশের পরিচয় সনাক্ত করতে খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রশাসন জানিয়েছেন,
এ ব্যাপারে তদন্ত চলছে সঠিক তথ্য প্রমান পেলে
জানানো হবে।
![]()









