- - -

বিবাহ বিচ্ছেদ  উদযাপন করতে বালতি বালতি দুধে স্নান করলেন আসামের যুবক  

Print News

বিবাহ বিচ্ছেদ  উদযাপন করতে বালতি বালতি দুধে স্নান করলেন আসামের যুবক

 

দুধ স্নান করে বিবাহ বিচ্ছেদ উদযাপন করলেন যুবক। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভারতের আসামের বাসিন্দা । ওই যুবকের নাম মানিক আলি। স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই বাড়ি ফিরে দুধে স্নান করেছেন তিনি। জানা যায়, মানিক নিজের বাড়ির বাইরে হাতে দুধের বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশেই আরও তিন বালতি দুধ রয়েছে। এরপর একে একে চার বালতি দুধ নিজের মাথায় ঢালতে দেখা গিয়েছে তাঁকে। মানিকের কথায়, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ এভাবেই উদযাপন করেছেন তিনি। নিজেই গোটা মুহূর্ত রেকর্ড ও করেছেন ওই যুবক। ভিডিও তাঁকে বলতে শোনা গেছে, অবশেষে আজ থেকে আমি মুক্ত। ভিডিওটি পোস্ট করায় পরেই তা দ্রুত সামাজিক মাধ‍্যমে ছঁড়িয়ে পড়েছে। মানিকের এই অভিনব পদক্ষেপ দেখে বহু মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আসামের নলবাড়ি জেলার বাসিন্দা ওই যুবকের প্রতিবেশীরা ও জানাচ্ছেন, দম্পতির আইনত বিচ্ছেদের আগে মানিকের স্ত্রী অন্তত ২ বার পালিয়ে গিয়েছিলেন। এই নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগেই থাকত। তাই দীর্ঘ প্রতীক্ষিত “মুক্তি ” এরকম অপ্রচলিত উপায়েই উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa