- - -

আশাশুনিতে অজ্ঞাত মহিলার ইন্তেকাল

Print News

আশাশুনিতে অজ্ঞাত মহিলার ইন্তেকাল

 

সাতক্ষীরার আশাশুনিতে বেশ কিছুদিনযাবত ঘুরে ঘুরে বেড়ানো অজ্ঞাত মহিলা ইন্তেকাল করেছেন। মহিলার বয়স আনুমানিক (৬০) বছর। শনিবার(১২ জুলাই) বিকাল ৫টার দিকে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান,উপজেলার শোভনালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জনৈক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে তাকে পিবিআই ও সিআইডি’র মাধ‍্যমে ফিঙ্গার টেষ্ট করে তার আইডি সনাক্ত করা সম্ভব হয়নি বলে ডিএনএ স্যাম্পেল রাখা হয়েছে। বৃদ্ধা মহিলা মুসলিম পরিবারের,সে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘুরে বেড়াচ্ছিল এবং প্রয়োজনীয় খাবার না পেয়ে মৃত্যুবরণ করেছে এমনটাই ধারণা করেছে স্থানীয়রা ও থানা পুলিশ। রবিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa