- - -

উত্তরাখন্ডে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী, নিখোঁজ ৯ শ্রমিক 

Print News

উত্তরাখন্ডে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী, নিখোঁজ ৯ শ্রমিক

 

রবিবার (২৯ জুন) টানা বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশী জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নির্মীয়মাণ হোটেল। হড়পাবানে ভেসে গিয়েছে অন্তত ৯জন শ্রমিক। এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিস পাওয়া যায়নি। গতকয়েকদিন ধরেই ভবন। টানা বৃষ্টি হচ্ছে উত্তরাখন্ডে। তার জেরেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিপর্যয়ের ছবি ধরা পড়েছে। প্রবল বৃষ্টির কারণে রবিবার (২৯ জুন) বারকোট- যমুনোত্রী সড়কের উপর একাধিক নির্মীয়মাণ হোটেল ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, সেই সময় সেখানে ৯জন শ্রমিক উপস্থিত ছিলেন। হড়পাবানে তাঁরা ভেসে গিয়েছেন। আদ ও ওই শ্রমিকরা বেঁচে রয়েছেন কিনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। উত্তরকাশীর ম‍্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য জানিয়েছেন, ” ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। পুলিশ রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ও মোতায়েন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। নিখোঁজ শ্রমিকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।” গোটা উত্তরাখন্ড জুড়ে ইতিমধ্যেই লাল সর্তকতা জারি করেছে মৌসম ভবন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa