- - -

পশ্চিমবঙ্গের কোচবিহারে বাবাকে কুপিয়ে খুন, গ্রেফতার ছেলে 

Print News

পশ্চিমবঙ্গের কোচবিহারে বাবাকে কুপিয়ে খুন, গ্রেফতার ছেলে

 

ঝগড়া চলাকালীন ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে বাবাকে খুন করল গুণধর ছেলে। মৃত ব‍্যক্তির নাম রাকেশ চৌধুরী। শনিবার (২৮ জুন) দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার শহরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায়, কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণী এলাকার একটি বাড়িতে স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন রাকেশ চৌধুরী। উত্তরপ্রদেশের আদি বাসিন্দা রাকেশ দিনমজুরের কাজ করতেন বলে খবর। বেশকিছুদিন ধরে বড় ছেলে করণ চৌধুরীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ চলছিল। শনিবার (২৮ জুন) দুপুরে ও বাবা ছেলের মধ‍্যে শুরু হয় ঝগড়া। অভিযোগ, ওই বিবাদ সময়ই বাড়িতে থাকা ছুরি দিয়ে বাবাকে আঘাত করে গুণধর ছেলে। ছুরি দিয়ে বাবার পেট, বুক, গলাসহ একাধিক জায়গায় কোপ মারা হয় বলে অভিযোগ। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব‍্যক্তি। পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত রক্তাক্ত বাবাকে উদ্ধার করে স্থানীয় মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে নিয়ে যায় করণ। কিছু সময় পরে হাসপাতালেই মারা যান ওই ব‍্যক্তি। হাসপাতাল থেকেই কোচবিহার থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ১১ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে তদন্তে যান পুলিশ আধিকারিকরা। খুনে ব‍্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলেকে ও গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa