- - -

অবৈধ গ্যাস লাইন স্থানান্তর করে গ্যাস বিস্ফোরণ ঘটিযে হত্যার অভিযোগ!

Print News

অবৈধ গ্যাস লাইন স্থানান্তর করে গ্যাস বিস্ফোরণ ঘটিযে হত্যার অভিযোগ!

 

 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর ঠিকাদারী প্রতিষ্ঠান সেলভেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কোং লি: এর
বিরুদ্ধে অবৈধ গ্যাস লাইন স্থানান্তর করার সমযে গ্যাস বিস্ফোরণ ঘটিযে হত্যার অভিযোগ উঠেছে। স্থানিয় সূত্রের মাধ্যমে গত ১৪.০২.২০২৪ ইং তারিখ রাতে বাকলিয়া কেবি আমান আলী রোডে সেলভেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কোং লি: এর মালিক জহির উদ্দিন মো: তৈমুর সম্পুর্ণ অবৈধভাবে রাইজার স্থানান্তর করতে গিয়ে গ্যাস বিস্ফোরনে আগুন লেগে ঘটনাস্থলেই একজন মৃত্যুর খবর পাওযা গেছে।

জানা যায়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর অধীনস্থ এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলভেশন ইঞ্জিনিয়ারিং কোং লি: এর মালিক জহির উদ্দিন মো: তৈমুর, গ্যাস ইউটিলাইজেশনের মালিক মো: আলমগীর, এবং এফ.এম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটির সাবেক মালিক এবং বর্তমানে তার আপন ভাই মালিক হইলেও ঐ গ্যাস ইউটিলাইজেশনের মালিক মো: আলমগীর কর্তৃক উক্ত প্রতিষ্ঠানটি চট্টগ্রামে পরিচালনা করেন। উপরোক্ত ৩টি প্রতিষ্ঠান পরস্পর অনৈতিক যোগসাজশে সিন্ডিকেট সৃষ্টি করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: অধিনে সকল প্রকার পাইপ লাইন কাজ যেমন-জরুরী রক্ষনাবেক্ষ, পাইপ লাইন, রাইজার উচু করন, প্রি-পেইড মিটার স্থাপন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পাইপ লাইন স্থানান্তর সহ যাবতীয় সমস্ত কাজ গত ৫ বছর যাবৎ উল্লেখিত প্রতিষ্ঠানের মালিকগণ নিম্নদরে কাজ নিয়ে প্রতিনিয়ত অবৈধ সংযোগ, রাইজার স্থানান্তর, অবৈধভাবে রাইজার স্থানান্তর এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কো: এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে প্রতিনিয়ত অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে শত শত অভিযোগ থাকিলেও ঐ সকল অসাধু কর্মকর্তাগনের যোগসাজশের কারণে অনৈকিত ও আর্থিক সুবিধার বিনিময়ে নামমাত্র তদন্তের মাধ্যমে অবৈধ কর্মকান্ডগুলোকে বিগত ৫ বছর ধরে ধামাচাপা দেওয়া হচ্ছে।এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গত ১৪.০২.২০২৪ ইং তারিখ রাতে বাকলিয়া কেবি আমান আলী রোডে সেলভেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কোং লি: এর মালিক জহির উদ্দিন মো: তৈমুর সম্পুর্ণ অবৈধভাবে রাইজার স্থানান্তর করতে গিয়ে গ্যাস বিস্ফোরনে আগুন লেগে ঘটনাস্থলেই একজন মৃত্যু বরন করেন। অন্য আরেকজন হাসপাতাল মুমুর্ষ অবস্থা ভর্তি আছেন। বিষয়টি স্থানীয় কাউন্সিফল অবগত আছেন এবং তাদের অবৈধ গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত গাড়ী ও মেশিন এলাকাবাসী ইতিমধ্যে আটক করেছে মর্মে জানা গেছে। সেলভেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কোং লি: এর মালিক জহির উদ্দিন মো: তৈমুর পলাতক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মামলা না করার জন্য জোর তদ্বির চালিয়ে যাচ্ছেন মর্মে সংবাদ সূত্রে জানা যায়। এছাড়া গ্যাস ইউটিলাইজেশনের মালিক মো: আলমগীর প্রি-পেইড মিটারের কাজ করতে গিয়ে হালিশহর জেব্লকে এলাকায় গত সপ্তাহে ৫ টি রাইজার অবৈধভাবে স্থানান্তর করিয়াছেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে নাম গোপনের স্বার্থে প্রি-পেইড মিটারের প্রকল্প পরিচালক মো: নাহিদ আলম সাহেবকে মোবাইলে কল দিয়ে অবৈধভাবে রাইজার স্থানান্তরের বিষয়ে মৌখিকভাবে জানানো হয় এবং অবৈধ কর্মকান্ডের কথোপকথন সহ গাড়ী ও মেশিনের ভিডিও প্রি-পেইড মিটারের প্রকল্প পরিচালক ও কেজিডিসিএল এর এমডি এব সকল জি.এম মহোদয়গনকে অবহিত করা হয়। কিন্তু অদ্যাবধি কোন উপযুক্ত শাস্তিমুলক বা আইনগত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa