- - -

শ্রীনগরে কাঁচা মরিচ কেজি ৩০ টাকা ক্রেতাদের উপচে পড়া ভিড়

img 20261026 wa0286
Print News

শ্রীনগরে কাঁচা মরিচ কেজি ৩০ টাকা ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালা সুর গ্রামের মোহাম্মদ লিটন একজন কাঁচা সবজির পাইকার ।
তিনি প্রতিদিন ঢাকার কারওয়ান বাজার হতে সকল প্রকার সবজি ক্রয় করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর,রাড়িখাল ,বালাসুর , ভাগ্যকূল ,কামারগাঁও আল আমিন বাজারে পাইকারি বিক্রয় করেন ।
প্রতিদিনের ন্যায় ২৬ অক্টোবর ২০২৬ অন্যান্য সবজির পাশাপাশি কারওয়ানবাজার আরত হতেকাঁচা মরিচ ক্রয় করেন এবং পাইকারি বিক্রির পর যা অবশিষ্ট থাকে তা সন্ধ্যায় ঢাকা দোহার সড়কে জাহানাবাদ এলাকায় ৩০ টাকা কেজিতে বিক্রয় করেন ।
স্বল্পমূল্যে কাঁচা মরিচ বিক্রয় হচ্ছে সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে এক ঘণ্টার মধ্যে ৫০ কেজি কাঁচা মরিচ বিক্রি হয়ে যায় ।
ক্রেতা নজরুল ইসলাম জানান ,কয়েকদিন পূর্বে আড়াইশো গ্রাম কাঁচা মরিচ ক্রয় করেছিলেন ৫০ টাকা দিয়ে,
১ কেজি কাঁচা মরিচ ৩০ টাকা বিক্রি হচ্ছে শুনে তিনিও এক কেজি ক্রয় করলেন ।
বিক্রেতা লিটন জানান ,তিনি প্রতিদিনের সবজি প্রতিদিনই বিক্রি করে ফেলেন সারাদিন সবজি বিক্রি করার পর কাঁচা মরিচ বেশি থাকায় কম দামে তা বিক্রয় করলেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa