
১ সপ্তাহের মধ্যেই ফের সলমনকে হুমকি !
১ সপ্তাহের মধ্যে আবার ও সলমন খানের প্রাণনাশের হুমকি। বেঁচে থাকতে চাইলে ৫ কোটি দিতে হবে অথবা আমাদের বিষ্ণোই মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে”, এমনই হুমকি বার্তা নাকি দেওয়া হয়েছে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়ে। কৃষ্ণাসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পথ থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। আরেক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকান্ডের পর থেকে। হুমকির শেষে নেই। এর আগে হুমকি বার্তায় ২ কোটি টাকার দাবি করা হয়েছিল। এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মুম্বই পুলিশ বাবা সিদ্দিকির খুনের পর থেকেই “ভাইজান” এর নিরাপত্তা আরও বাড়িয়েছে। কিন্তু তাঁকে খুনের লাগাতার হুমকি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
![]()









