- - -

হালিশহরে শাহ এমদাদীয়ার উদ্যোগে ফ্রি চিকিৎসা, রক্তদান ও মিলাদ মাহফিল

Print News

হালিশহরে শাহ এমদাদীয়ার উদ্যোগে ফ্রি চিকিৎসা, রক্তদান ও মিলাদ মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর অনুমোদনক্রমে চট্টগ্রামের হালিশহরে দিনব্যাপী নানা সামাজিক ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপিং, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল।

বুধবার (১৯ আগস্ট) আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) আফজলশাহ নগর দায়রা শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। আলোচনা সভা ও মাহফিলে সভাপতিত্ব করেন দায়রা শাখার সভাপতি শফিকুল আলম।

চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের আওতাধীন পাহাড়তলী-হালিশহর থানা কমিটির উদ্যোগে জনকল্যাণমূলক এই উদ্যোগ গ্রহণ করা হয়। সামাজিক ও ধর্মীয় এই কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম; মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ; গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ-সভাপতি সফিউর রহমান সাইফু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী এবং থানা কমিটির লিয়াকত আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচির মাধ্যমে এলাকার বহু মানুষ উপকৃত হন। সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa