- - -

সীতাকুণ্ডে সেই ঘাতক গাড়িৱ চালক আটক

img 20261106 wa0102~2
Print News

সীতাকুণ্ডে সেই ঘাতক গাড়িৱ চালক আটক

চট্টগ্রাম সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানের চালককে গ্রেফতার হয়েছে।
০৫ নভেম্বর সন্ধ্যা ৭টা চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানের চালক ও মামলার প্রধান অভিযুক্ত মোঃ রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশেৱ বিশেষ গোয়েন্দা টিম অভিযান পৱিচালনা কৱে বলে জানান পুলিশ সুপাৱ মাসুদ।

তিনি বলেন, দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানের চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে প্রধান অভিযুক্ত চালককে গ্রেফতার করা সম্ভব হয় বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa