- - -

পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন, জনতার ব্যাপক সাড়া

img 20261106 wa0049
Print News

পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন, জনতার ব্যাপক সাড়া

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ শামীম হোসেন মোল্লার উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শত শত মোটরসাইকেল ও নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। শোডাউন চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনীতিতে অত্যন্ত বিশ্বস্ত নাম মোঃ শামীম হোসেন মোল্লা। তিনি বর্তমানে ভাঙ্গুড়া উপজেলা যুবদলের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাজপথে সক্রিয় এই নেতা এর আগে পাবনা জেলা যুবদলের সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক, পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক এবং পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

শোডাউন শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় শামীম হোসেন মোল্লা বলেন, “পাড়ভাঙ্গুড়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোডাউনটিকে কেন্দ্র করে পাড়ভাঙ্গুড়া ইউনিয়নের নির্বাচনী আবহ ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা বহুগুণ বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa