
কলকাতা ধর্মতলার শহীদ মিনারে সরকারের নিষেধাজ্ঞা মেনে শুরু হলো বাজী বাজার
আজ ৫ই নভেম্বর বৃহস্পতিবার, কলকাতা ধর্মতলার শহীদ মিনারের সামনে শুরু হলো কলকাতা বাজী বাজার, এই বাজি বাজার চলবে নয় নভেম্বর পর্যন্ত, সরকারের সমস্ত রকম নিষেধাজ্ঞা মেনে প্রশাসনের সহযোগিতায় ও নির্দেশে শুরু হয়েছে এই বাজি বাজার। কলকাতা পুলিশ কমিশনার ও ফায়ার ব্রিগেডের অফিসারেরা এই বাজি বাজার পরিদর্শন করে অনুমতি দেন, যেখানে কোনরকম শব্দবাজি না থাকে, গ্রীন বাজি ছাড়া যদি কেউ অন্যান্য বাজি বিক্রি করেন তাহলে জানিয়ে দিয়েছেন সেই স্টল বন্ধ করে দেয়া হবে। রয়েছে প্রশাসনের নজরদারি, অন্যান্য বাড়ে তুলনায় এবারে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন।, বসেছে চল্লিশটি স্টল,
কালী পুজো মানেই একদিকে যেমন আলোর রচনায় অন্যদিকে তেমনি বারুদের গন্ধ ও বিভিন্ন রঙিন বাজীর খেলা, ছোট দিকে বড় কেউ বাদ যায় না এই আনন্দ উপভোগ করতে, তাই দোকানে দোকানে একদিকে যেমন ক্রেতাদের ভীড় , অন্যদিকে বিক্রেতারা রঙিন আলো মোমবাতি ও প্রদীপ নিয়ে পশরা সাজিয়ে বসে, প্রত্যেক বাড়িতেই জ্বলে উঠবে রঙিন আলো ও মোমবাতি ও প্রদীপের সারিবদ্ধ আলো।
দূর দূরান্ত থেকে যেমন ক্রেতারা আসছে বাজী কিনতে, তেমনি বিভিন্ন জায়গা থেকে বাজারে ভিড় জমাচ্ছে পরিবারের মানুষজন। সারাদেশ শ্যামা পূজোর আলোতে উজ্জ্বল হয়ে উঠবে,
কাজিবাজারে দেখা গেল সুন্দর সুন্দর বাজি, তবে অনেকেই গিয়ে অন্যান্য বাজির খোঁজ করলেও বিখ্যাতরা জানিয়ে দিচ্ছেন তাহারা গ্রীন বাজি ছাড়া কোন কিছু বিক্রি করছেন না, তবে বিক্রেতারা জানালেন অন্যান্য জায়গা তুলনায় এখানে বাজির দাম অনেকটাই কম।, ক্রেতারা জানালেন এখান থেকে দাম কম হলেও, প্রতি বছর যে হারে বাজির দাম বেড়ে চলেছে এমনকি আলো মোমবাতি ও প্রদীপের দাম তাতে পরিবারের লোকেরা বাচ্চাদের কিনে দিতে হিমশিম খাচ্ছেন।
![]()









