
উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে পিতা-মাতাসহ দেশমাতৃকা এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের মঙ্গল ও কল্যাণ কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা হইতে রাত ৭ টা পর্যন্ত উলিপুরের স্বর্ণময়ী সরোবর (কাচারী পুকুর পাড়) এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উলিপুর উপজেলার সকল সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জিত কুমার মোদক (সমীরন), আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উলিপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশান্ত কুমার রবিদাস (শুভ)। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভাগবত পাঠ, তুলসী আরতি ও দীপদানসহ বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এসব ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, দীপদান আলোক, পবিত্রতা ও মঙ্গল কামনার প্রতীক। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে নিজের পরিবার, সমাজ, দেশ ও বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পিতা-মাতা, দেশমাতৃকা এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি ধর্মীয় চেতনা জাগ্রত করা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাও এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, তুলসী আরতি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
![]()









