- - -

টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি আটক

img 20261106 wa0050
Print News

টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি আটক

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জাদিমুড়া ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৮ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জানে আলম (২৮)। তিনি মৃত নাজির আহম্মদের ছেলে এবং ক্যাম্প-২৭-এর বি/৮ ব্লকের বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিজ বাসায় অবস্থান করছেন বলে তথ্য পেয়ে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নেতৃত্বে রাতের মোবাইল ডিউটি দলের সদস্যরা অভিযান চালান।

এ সময় জানে আলমকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার এএসআই (নিঃ) কবির হোসেনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জানে আলমের বিরুদ্ধে টেকনাফ থানার জিআর মামলা নম্বর ৩৮৬/২০২১ রয়েছে। মামলাটি জুয়া আইনের ৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ১৬ এপিবিএন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa