- - -

নওগাঁর মান্দায় প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ১

manda pic (5)
Print News

নওগাঁর মান্দায় প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ১

 

নওগাঁর মান্দায় এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কালু মিয়া বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার কালু মিয়া ঝিনাইদহের মহেশপুর থানার মান্দারতলা গ্রামের আহমদ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রের বরাতে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত আছেন। সেখানে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তাঁর স্বামীর সঙ্গে কালু মিয়ার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্রে প্রায় এক বছর আগে কালু মিয়া সপরিবারে ওই নারীর বাড়িতে বেড়াতে আসেন এবং কৌশলে ওই গৃহবধূর মোবাইল নম্বর সংগ্রহ করেন। এরপর থেকে তাঁদের মধ্যে ফোনে যোগাযোগ শুরু হয়।
অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে কালু মিয়া ওই নারীকে অশ্লীল ভিডিও কলে আসতে চাপ দেন। এতে রাজি না হলে তাঁর প্রবাসী স্বামীকে মালয়েশিয়ায় হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরে ওই নারী ভয়ে ভিডিও কলে এলে কৌশলে স্ক্রিন রেকর্ড করে নেন অভিযুক্ত কালু।
এরপর সেই আপত্তিকর ভিডিও ও ছবি দেখিয়ে ভুক্তভোগী গৃহবধূর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ভুক্তভোগীর স্বজনদের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ভিডিও ও ছবি পাঠাতে শুরু করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মান্দা থানায় এজাহার দায়ের করলে গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করা হয়। মামলাটি সাইবার সুরক্ষা আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত কালু মিয়াকে গ্রেপ্তারে অভিযানে নামে এবং ঝিনাইদহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের আগেই আদালতে সোপর্দ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa