- - -

সাতক্ষীরায় প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সাপের কামড়ে যুবকের মৃত্যু

Print News

সাতক্ষীরায় প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সাপের কামড়ে যুবকের মৃত্যু

 

সাতক্ষীরায় প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সাপের কামড়ে মনজিত মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার বড়দল গ্রামের বাশিরাম মন্ডলের ছেলে।
সোমবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

ওই যুবকের স্বজন পবিত্র রায় জানান, রোববার রাতে একটি বিষাক্ত সাপ মনজিত মন্ডলকে কামড় দেয়।
এরপর পরিবারের লোকজন স্থানীয় ভাবে ওঁঝা দেখান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা দিতে দিতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় পূজার আনন্দ মাটি হয়ে গেছে।

আশাশুনির বড়দল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেবব্রত মন্ডল বলেন, রবিবার বাড়ির পাশে পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সাপে কামড় দিলেও সে বুঝতে পারিনি। ঘুমানোর পর গভীর রাতে বিষয়টি বুঝতে পারলে স্থানীয় ওঁঝার কাছে ঝাড় ফুঁক দেওয়া হয় । পরে অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যেতে বলে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মনজিত মন্ডল।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এমন সংবাদ পাওয়া যায়নি এবং মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোন তথ্য জানানো হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa