[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

সহকর্মীর গুলিতে ঝাঁজরা, কাশ্মীরে নিহত ৪ সিআইএসএফ জওয়ান 

সহকর্মীর গুলিতে ঝাঁজরা, কাশ্মীরে নিহত ৪ সিআইএসএফ জওয়ান

 

বচসার জেরেই ৪ সিআইএসএফ জওয়ানকে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার অভিযোগ উঠল সহকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কথুয়ায় একটি সিআইএসএফ ক্যাম্পে। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানেরই। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সিআইএসএফের একটি সূত্রে খবর, এদিন বিকেলে ডিউটি পরিবর্তনের সময় হেড কনস্টেবল অবধেশ সিংয়ের সঙ্গে কয়েকজন সিআইএসএফ জওয়ানের বচসা বাঁধে। ক্রমে সেই বচসা বড় আকার ধারণ করে। এক পর্যায়ে হেড কনস্টেবল অবধেশ সিং তাঁর রাইফেল উঁচিয়ে বাকি জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাতেই গুরুতর আহত হন ৪ জন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন জওয়ানের মৃত্যু হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সিআইএসএফ ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন সহকারী কমান্ড্যান্ট অংকিত কুমার পান্ডে, সাব- ইন্সপেক্টর লক্ষণ সিং, কনস্টেবল সঞ্জীব কুমার এবং কনস্টেবল মহম্মদ রফিক। কি কারণে এই বচসা বেঁধে ছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিআইএসএফ সদর দপ্তর থেকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, গোটা পরিস্থিতি ও তদন্তের বিষয়টি পর্যবেক্ষণ করছেন সিআইএসএফ ডিরেক্টর জেনারেল।

Loading

Facebook
Twitter
LinkedIn