
শ্রীনগরে রাস্তায় আবর্জনা পোড়ানোর ফলে দূষিত হচ্ছে বায়ু ও পরিবেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার বিভিন্ন শপিং মল,মার্কেট ও বাজারের আবর্জনা রাস্তার পাশে পোড়ানোর ফলে বায়ু ও পরিবেশ দূষিত হচ্ছে এতে ভোগান্তিতে পথচারী ।
ঢাকা শ্রীনগর দোহার সড়কের পাশে গড়ে উঠেছে শপিং মল,মার্কেট ও বাজার ।
এছাড়া রয়েছেবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিদিন শত শত শিক্ষার্থী সহ পথচারী এরাস্তা দিয়ে চলাচল করেন।
রাস্তার পাশে পোড়ানো হয় শপিংমল, মার্কেট ও বাজারেরআবর্জনা ।
এ আবর্জনা পোড়ানোর ফলে দূষিত হচ্ছে বায়ুমণ্ডল ও পরিবেশ।
রাস্তা দিয়ে চলাচল রত পথচারী এ বায়ুও পরিবেশ দূষণের ফলে হাঁচি কাশিতে আক্রান্ত হচ্ছেন অসুস্থ রোগী হয়ে পড়েন আরো অসুস্থ ।
সচেতন মহলের অভিমতএসব আবর্জনা
নিজ নিজ প্রতিষ্ঠানের ভিতরেএকটি নির্দিষ্ট স্থানে পোড়ানো উচিত যাতে বায়ু ও পরিবেশ দূষণ হতে রক্ষা পান ক্রেতা বিক্রেতা ও পথচারী।
![]()









