- - -

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম: দাম ক্রেতাদের নাগালের বাইরে

শ্রীনগরে বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে চাহিদার তুলনায় মাছ কম: দাম ক্রেতাদের নাগালের বাইরে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাছ বাজার গুলোতে ইলিশ মাছের ভরা মৌসুমে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কম দাম ক্রেতাদের নাগালের বাইরে ।
প্রতি বছর ভরা মৌসুমে বাজারগুলোতে এ সময় ইলিশ মাছে সয়লাব হয়ে যেত।
সে তুলনায় এবার বাজারগুলোতে ইলিশ কম ।অপরদিকে দাম ক্রেতাদের নাগালের বাইরে ।
বড় ইলিশ ২৫০০ হতে ৩ হাজার টাকা ।
১ কেজি ২২০০ থেকে ২৫০০ টাকা ।
৮০০ গ্রাম ১৫০০ থেকে ২ হাজার টাকা ।
ছোট ইলিশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

মধ্য ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা বাজারে এসে ইলিশ ক্রয় করতে সাহস পাচ্ছেন না ।
ক্রেতা হাবিবুর রহমানএ প্রতিনিধিকে জানান , ১৫০০ টাকা কেজি দরে একটি ইলিশ মাছ ক্রয় করলেন ২২ শত টাকা দিয়ে।
তিনি আরো জানান, মাছের দাম এত ঊর্ধ্বগতি হলে সাধারণ মানুষের পক্ষে এত দাম দিয়ে মাছ ক্রয় করা কষ্টসাধ্য।
মাছ বিক্রেতা তুহিন বেপারী ও কৃষ্ণ দাস জানান ,মাছের আড়তে মাছের দাম চড়া তাদের বেশি দামে মাছ ক্রয় করে আনতে হয় বলে তারাও ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করেন । বাজার নিয়ন্ত্রণ থাকলে ক্রেতাদের চাহিদা মোতাবেক মাছ বিক্রি করতে পারলে তারা আরও বেশি লাভবান হতেন বলে অভিমত ব্যক্ত করেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa