
শ্রীনগরে ঐতিহ্যবাহী আলেমন নেছা প্রিপারেটরিএন্ড হাই স্কুলে ২০২৬ এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাইস্কুলে ২০২৬ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশিত হয় ১০ আগস্ট২০২৬।
প্রকাশিত ফলাফলে উক্ত বিদ্যালয়ের শত শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে । সংবাদটি পৌঁছা মাত্র বিদ্যালয়ে শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকদের মাঝেআনন্দময়ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় একে অপরকে জড়িয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শিক্ষক অভিভাবকও শিক্ষার্থীরা মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
![]()









