- - -

রাত পোহালেই একদিকে ঘরে ঘরে কার্তিক পুজো, অন্যদিকে জগদ্ধাত্রী প্রতিমা দিল্লি পাড়ি দিচ্ছে

img 20261116 wa0379
Print News

রাত পোহালেই একদিকে ঘরে ঘরে কার্তিক পুজো, অন্যদিকে জগদ্ধাত্রী প্রতিমা দিল্লি পাড়ি দিচ্ছে

 

আজ ১৬ই নভেম্বর সোমবার, কলকাতার বিভিন্ন কুমারটুলিতে চলছে জগদ্ধাত্রী প্রতিমা তৈরীর তোরজোড় মৃৎশিল্পীদের, অন্যদিকে রাত পোহালে কার্তিকের আরাধনা, পুজো উদ্যোক্তা থেকে বাড়ির মহিলারা কুমারটুলিতে ভিড় জমিয়েছে।

কলকাতা সহ বিভিন্ন মার্কেটে পসরা সাজিয়ে বসে কার্তিক নিয়ে, একে একে ক্রেতারা এসে উপস্থিত হচ্ছেন পছন্দ সই কার্তিক কিনতে, কুমারটুলিতেও লক্ষ্য করা গেল কার্তিক ঠাকুর তৈরি হয়ে রয়েছে। তবে বেশির ভাগই অর্ডার দেওয়া, মৃৎশিল্পীরা জানালেন , প্রতি বছরই কিছু কিছু ক্রেতারা বা বাড়ির মহিলারা কার্তিক ঠাকুরের অর্ডার দিয়ে যান সেই মতো আমরা তৈরি করে রাখি। তবে জানা যায় কাত্তিক ঠাকুর পুজিত হয় জাহাদের ঘরে ছেলে হয় না, এই সকল বাড়িতে মানব করে থাকে।

তবে জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রতি বছর বিভিন্ন প্রতিমার দামও বাড়তে থাকে ফলে ক্রেতাদের পছন্দসই প্রতিমা নিতে কিছুটা হিমশিম খেতে হয়। কারণ শুধু প্রতিমার দাম নয়, সমস্ত জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। উদ্যোক্তারা কিছুটা হলেও বিপাকে পড়ছেন।

অন্যদিকে চন্দননগরসহ অন্যান্য জায়গায় জগদ্ধাত্রী পুজো চারদিন ধরে হলেও কলকাতার পুজো গুলি নমনী ও দশমীতে পূজিত হয়। ফলে কোথাও চলছে প্যান্ডেলের কাজ আবার কোথাও চলছে প্যান্ডেল শেষ করার কাজ। তার সাথে সাথে মিস শিল্পীদের প্রতিমা তৈরীর কাজ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa