- - -

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “মৌসুমি ফল উৎসব–২০২৬” অনুষ্ঠিত

Print News

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “মৌসুমি ফল উৎসব–২০২৬” অনুষ্ঠিত

 

দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে সিড ফাউন্ডেশন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “মৌসুমি ফল উৎসব–২০২৬”।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সংস্থা (HWPL), BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা এবং সিড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে শিশুদের মাঝে দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব তুলে ধরা হয় এবং সুস্থ জীবন গঠনে পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, কবি ও কথা সাহিত্যিক এবিএম সোহেল রশিদ। তিনি বলেন, “প্রতিটি শিশুই এক একটি সম্ভাবনা। তাদের মুখের হাসি, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ভালোবাসা, শিক্ষা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।” পরে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশীয় ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্য, নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের বিকাশ সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম। তিনি বলেন, শিশুদের শিক্ষা, পুষ্টি, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের জন্য বিনিয়োগই একটি সমৃদ্ধ জাতি গঠনের ভিত্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, সিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান মেহেদি, BHDS-এর ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করতে সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। শিশুদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জে এস গ্রামার হাই স্কুলের চেয়ারম্যান শামসুজ্জাহান বাদল।

এছাড়া ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন হাবিব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa