- - -

যোগীকে খুনের হুমকি, পুলিশের জালে যুবক গ্রেফতার 

Print News

যোগীকে খুনের হুমকি, পুলিশের জালে যুবক গ্রেফতার

 

সামাজিক মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের মথুরা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, সম্প্রতি ওই যুবক সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে যোগীকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, ভিডিওতে অভিযুক্তের হাতে একটি বন্দুক ও ছিল বলে অভিযোগ উঠেছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের ঠিকানা হাতে পেয়ে তাঁকে গ্রেফতার করতে তৎপর হয় তদন্তকারীরা। তার বাড়িতে পৌঁছলে সে ছাদে উঠে পালানোর চেষ্টা করে। এমনকি পুলিশকে ভয় দেখাতে সে শূন্যে গুলি ও চালায় বলে অভিযোগ। মথুরার পুলিশ সুপার (গ্রামীণ ) সুরেশ চন্দ্র রাওয়াত সাংবাদিকদের জানান, ” যুবককে গ্রেফতার করতে আমাদের ৩থেকে ৪ ঘন্টা লেগে যায়। কিছুতেই সে ছাদ থেকে নিচে নামতে চাইছিল না। এরপর কয়েকজন আধিকারিক সিঁড়ি ব্যবহার করে বারান্দার পিছনের দিয়ে ছাদে ওঠেন। তারপর সে ধরা পড়ে যায়। ” পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছে। রাগ থেকেই সে এমন হুমকি দেয় বলে জানিয়েছে তদন্তকারীদের। কিন্তু কিভাবে তার কাছে বন্দুক এল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa