- - -

যাত্রাবাড়ী ও শাহবাগে যুবলীগের মিছিল, আটক ৫

Print News

যাত্রাবাড়ী ও শাহবাগে যুবলীগের মিছিল, আটক ৫

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগের কর্মী মো. জনি (২৮) ও মো. বিল্লাল (২৩) এবং যুবলীগের কর্মী মো. করিম (৪০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আজ সকাল পৌনে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের মৃধাবাড়ি এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ২০০ থেকে ৩০০ জন সদস্য একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে আটক করা হয়।
অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টার দিকে শাহবাগ মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের ১০০ থেকে ১২০ জন কর্মী মিছিল করেন। থানার টহল দল তাৎক্ষণিকভাবে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যুবলীগ কর্মী মো. করিম ও ছাত্রলীগ কর্মী মো. জনিকে আটক করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa